• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]

পৃথক অভিযানে সীমান্তে ১৬টি ভারতীয় গরু জব্দ

Reporter Name / ১৬০ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ১০ জানুয়ারি ভোর ০৫টা হতে ০৯টা প্রায় ৪ ঘন্টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র বিশেষ টহল দল পৃথক পৃথক ০৪টি অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় গরু জব্দ করে।

অভিযানে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপি শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে ০৬টি, ফকিরপাড়া গ্রাম থেকে ০৪টি, মাসুদপুর বিওপি শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে ০৪টি এবং ওয়াহেদপুর বিওপি শিবগঞ্জের সূর্যনারায়নপুর ইউনিয়নের তেরশিয়া গ্রাম থেকে ০২টি গরু সহ মোট ১৬ টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি), এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ যেকোনো ধরনের চোরাচালান এবং অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এছাড়াও, সাম্প্রতিক শীত মৌসুমে টহল ও গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category