
মিরপুর (পল্লবী) প্রতিনিধি, ঢাকা।
রাজধানীর পল্লবীতে মোবিলাইজেশন ড্রিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি পল্লবী থানা সেকশন-১১ বাস স্ট্যান্ড, মিরপুর মেট্রোপলিটন বিভাগ আয়োজন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর পল্লবী থানার অফিসার ইনচার্জ এ,কে, এম আলমগীর জাহান। অনুষ্ঠানটি বিকাল ৪ টার দিকে অনুষ্ঠিত হয়।
পল্লবী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম আলমগীর জাহান এর নেতৃত্বে অপরাধ দমনে অগ্রনী ভূমিকা পালনের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান থেকে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করতে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে সকল অফিসারদের নিয়ে এই মহড়ার আয়োজন করা হয়েছে।
পল্লবী থানা কর্তৃপক্ষ দূর্নীতি, মাদক, সন্ত্রাসী কর্মকান্ড দূর করণে এক সাহসী ভূমিকা পালন করে আসছেন। সৎ ও সফল অফিসার হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অফিসার ইনচার্জ এ, কে, এম আলমগীর জাহান। তিনি এই থানায় যোগদান করার পরথেকে সফলতা ও সুনামের সাথে কাজ করে আসছেন। তিনি পল্লবী থানাকে সুন্দর সুশৃঙ্খল, দূর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়া নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।